কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যত দ্রুত সম্ভব নির্বাচন দিন : আব্দুস সালাম

দোয়া মাহফিলে কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা
দোয়া মাহফিলে কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আদাবরে থানা শ্রমিক দলের উদ্যোগে এক দোয়া মাহফিলে আব্দুস সালাম এ কথা বলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে প্রাণ হারানো আদাবর থানা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম মো. মারুফ হোসেন বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুস সালাম বলেন, আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে। কিন্তু শেখ হাসিনা বিদায় নিলেও এখন পর্যন্ত দেশের সব সমস্যার সমাধান হয়নি। আজকে ঢাকা শহরে ডেঙ্গু সমস্যা বাড়ছে। দেখবে কে? সিটি করপোরেশন নেই। তারপরও বিএনপির উদ্যোগে মশা ধ্বংসসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, কিন্তু তা যথেষ্ট নয়। তিনি আরও বলেন, এ সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচিত সরকার এলে এ সমস্যার সমাধান হবে। জিনিসপত্রের দাম এখনো ঊর্ধ্বমুখী। চাল-ডালের দাম কমেনি। কাঁচামরিচসহ সবকিছুর দাম বেশি। দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন আদাবর থানা শ্রমিক দল নেতা বাদল বাবু। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রহমান, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আখতারুজ্জামান, আদাবর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X