কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে নিষিদ্ধের দাবি কর্নেল অলির

আ.লীগকে নিষিদ্ধের দাবি কর্নেল অলির। ছবি : কালবেলা
আ.লীগকে নিষিদ্ধের দাবি কর্নেল অলির। ছবি : কালবেলা

আওয়ামী লীগকে ‘অভিশপ্ত দল’ আখ্যা দিয়ে ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশনের উদ্যোগে ‘নতুন বাংলাদেশ : বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে অলি আহমদ বলেন, জামায়াতকে কেন নিষিদ্ধ করা হয়েছিল? কারণ, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা তো যুদ্ধ করেনি। তারা তো কোনো মানুষকে মুক্তিযুদ্ধের সময় খুন করেনি। কিন্তু আওয়ামী লীগ কয়েক হাজার মানুষকে খুন করেছে। ৩০ হাজার মানুষকে আহত করেছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না তো কাকে নিষিদ্ধ করবেন? আর কয়টা লাশ পড়লে তাদের নিষিদ্ধ করবেন?

তিনি আরও বলেন, মাইনাস আওয়ামী লীগ, মাইনাস দালাল বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হবে। দালাল হলো জাতীয় পার্টি। এই দালালগুলো চিহ্নিত করতে হবে। আরও কিছু দালাল আছে, যারা ২০২৪ সালে গাড়ি টাকার জন্য নির্বাচনে গিয়েছে। এই দালালগুলো দেশপ্রেমিক না। এদেরও চিহ্নিত করতে হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এলডিপির প্রেসিডেন্ট আরও বলেন, আপনারা অনেক সুযোগ পেয়েছেন। দুই থেকে আড়াই মাস চলছে, কিন্তু আপনারা এখনো দৃশ্যমান কোনো কিছুই দেখাতে পারেননি। লোটা বাহিনী এখনো হাসিনার কাজ করে যাচ্ছে। এ সরকারের উচিত ছিল সর্বপ্রথম এদের চাকরিচ্যুত করা। তদন্তের ভিত্তিতে তাদের জেলে পাঠানো। কিন্তু আমাদের উপদেষ্টারা তাদের সঙ্গে কাজ করছেন।

তিনি আরও বলেন, ভারত এক মিনিটের জন্যও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না। এর কারণ হলো, বাংলাদেশ ভৌগোলিকভাবে উর্বর।

প্রফেসর ড. শেখ আকরাম আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X