কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামের কোনো বিকল্প নেই : ড. মাসুদ

জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিজিওথেরাপি পেশাজীবী প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিজিওথেরাপি পেশাজীবী প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইনসাফপূর্ণ মানুষের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দাবি শুধু পেশ করবেন কিন্তু আদায় করা সম্ভব না। পূর্ণাঙ্গভাবে মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৫ অক্টোবর) ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরামের আয়োজনে জাতীয় জাদুঘর মিলনায়তনে ফিজিওথেরাপি পেশাজীবী প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফিজিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থ করতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।

তিনি বলেন, এনপিএফ যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাদের সব দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী পূরণ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। ইনসাফপূর্ণ মানুষের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দাবি শুধু পেশ করবেন কিন্তু আদায় করা সম্ভব না। পূর্ণাঙ্গভাবে মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামের কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে শহীদুল্লাহ্ বলেন, চিকিৎসাসেবায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। নানা সীমাবদ্ধতার কারণে সারা দেশের মানুষের কাছে আমরা পৌঁছাতে পাচ্ছি না। সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগ গ্রহণ করলে সারা দেশের জনগণের কাছে সহজেই ফিজিওথেরাপি সেবা পৌঁছে দেওয়া সম্ভব। ফিজিওদের উন্নত মানের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম দেশের সব জনগণের কাছে ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে, সব ফিজিওথেরাপি ছাত্র ও পেশাজীবী সংগঠনের যৌক্তিক দাবি আদায়ে বদ্ধপরিকর। ফিজিওদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ, ফিজিওথেরাপি চিকিৎসা সহজলভ্য করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেবে সে প্রত্যাশা করি।

বাংলাদেশের সব জনগণের জন্য ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত প্রীতি সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের গ্রাম পর্যায় পর্যন্ত ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X