কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খাঁচায় বন্দি শেখ হাসিনা!

বিএনপির র‌্যালিতে খাঁচায় বন্দি প্রতীকী ‘শেখ হাসিনা’। ছবি : সংগৃহীত
বিএনপির র‌্যালিতে খাঁচায় বন্দি প্রতীকী ‘শেখ হাসিনা’। ছবি : সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা শুরু করেছে বিএনপি। এদিন খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে র‍্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‍্যালিটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

র‍্যালি শুরু হওয়ার আগে বিএনপির শোভাযাত্রায় খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করা হয়। এরই মধ্যে এ সম্পর্কিত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি খাঁচার ভেতরে বন্দি রয়েছেন প্রতীকী শেখ হাসিনা। তাকে টিয়া রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরানো হয়েছে। তার চোখে কালো রঙের চশমা। এভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাঁচার ভেতরে রেখে প্রদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। বিকেল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। এ কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে। এখানে স্বৈরাচারের আর কোনো সুযোগ নেই।

বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা এই দেশকে লুটপাট করে খেয়েছিল। আমরা দীর্ঘ ১৭ বছর এর বিরুদ্ধে লড়াই করেছি। সর্বশেষ ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা দেশ থেকে পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। দেশের জনগণ যে কোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছে। এ জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে থাকব।

তিনি আরও বলেন, যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পর হাল ধরেন বেগম খালেদা জিয়া আর এখন হাল ধরেছেন তারেক রহমান।

আজকের র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ মোড়, বাংলামোটর, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X