কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১২:৫০ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে গুলিস্তানে ছাত্রদলের মিছিল

মধ্যরাতে গুলিস্তানের ছাত্রদলের মিছিল। ছবি : কালবেলা
মধ্যরাতে গুলিস্তানের ছাত্রদলের মিছিল। ছবি : কালবেলা

আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শনিবার (৯ নভেম্বর) রাতে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তানের জিরো পয়েন্টে শেষ হয়।

শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ভিক্ষোভ মিছিলে শাকিল হোসেন সাদ্দাম ছাড়াও উপস্থিত ছিলেন শাহবাগ থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাওলাদার, রুবেল বেপারী, ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসনসহ বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

মিছিল শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সাদ্দাম হোসেন শাকিল বলেন, স্বৈরাচার সরকার এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশ মানুষের কাছে ঘৃণিত। হাজার হাজার মানুষের রক্ত খেকো এ দলকে কখনোই বাংলার মাটিতে আর দাঁড়াতে দেওয়া হবে না।

তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৫ বছর যেভাবে রাজপথে থেকেছি আগামী দিনেও স্বনির্ভর এবং আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সক্রিয় থাকবো। পতিত এবং ঘৃণিত কোনো দল বিঘ্ন সৃষ্টি করলে তার দাঁতভাঙ্গা জবাব দিতেও আমরা প্রস্তুত আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X