কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ গঠনে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। রেমিট্যান্স যোদ্ধাদের হাড় ভাঙা পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও কোনো সরকারের আমলেই প্রবাসীরা তাদের প্রাপ্য সম্মান পায়নি।

ক্ষমতায় গেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামীতে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে প্রবাসী ভাই বোনদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় ব্যাংকুইটিং হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

বর্তমানে বৃটেনে সফররত জামায়াতের আমির বক্তব্যের শুরুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তার বক্তব্যে বিগত ১৬ বছরের জুলুম-নির্যাতনের কথা বর্ণনা করেন এবং ৫৭ জন দেশপ্রেমিক চৌকষ সেনা অফিসার হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বৈরাচার সরকারে হাতে সবচেয়ে বেশি নির্যাতিত দাবি করে তিনি দলীয় ১১ জন শীর্ষ নেতার বিচারিক হত্যার প্রতিবাদ জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এইসব হত্যাকাণ্ডের আইনানুগ বিচার হওয়া উচিত বলে মত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখলে আমাদেরকে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের জন্য দ্বীনের পথে চলা অনেক সহজ হয়ে যাবে।

তিনি ব্যক্তি জীবন গঠনে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকাকে স্মরণ করেন এবং ইসলামের সুমহান দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আগত নেতা-কর্মীদের আহ্বান জানান।

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, ওয়স্টে মিডল্যান্ডসের সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং ফরীদ মিয়ার পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কুরআন মাজীদ থেকে তিলাওয়াত করেন আব্দুল্লাহ সুহেল মাদানী।

এ সময় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, মাওলানা এটিএম মুকাররম হুসাইন, মাওলানা সাইফুদ্দীন প্রমুখ।

এসময় বক্তারা জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X