কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরিবের বউ সবার ভাবি’র মতো আচরণ করছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরিবের বউ সবার ভাবি’র মতো আচরণ করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারও ভাবি হবো না, এই অবস্থা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই।

স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত কেমন বাংলাদেশ চায়; এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশের মতো হবে।

বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবে না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নারীরা আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে নারীদের জন্য ৬ ঘণ্টা কাজ করার সুযোগ দেওয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পারে।

মাওলানা সিরাজুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট ডক্টর ওয়ালী তসর উদ্দিন, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, বিবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান, বিবিসিসিআই’র লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমেদ, বিবিসিসিআই’র মেম্বারশিপ ডিরেক্টর আব্দুল মুনিম, সাবেক মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হক, দা সানরাইজ টুডের সম্পাদক সাংবাদিক এনাম চৌধুরী, ব্যবসায়ী আব্দুল কাদির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X