কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

৭৫নং ওয়ার্ড দক্ষিণ যুবদলের কর্মী সভায় অনুষ্ঠিত

যুবদলের কর্মী সভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
যুবদলের কর্মী সভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানার অন্তর্গত ৭৫নং ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ৭৫নং ওয়ার্ডের গোড়ান এলাকায় যুবদলের এ কর্মী সভায় অনুষ্ঠিত হয়।

খিলগাঁও থানা ৭৫ নং ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. নেয়ামত আলী’র সভাপতিত্বে কর্মী সভা সঞ্চালনায় করেন সদস্য সচিব নাসির উদ্দীন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, দপ্তার সম্পাদক শাহজাহান চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মী সভায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়া আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অন্যায় নির্যাতন সহ্য করেছি। তখন অনেকে ডাক দিয়েও পাইনি, দেখাও পাইনি। বহুদিন পর কিছু নেতাকর্মীদের সঙ্গে দেখা হতো জেল ও ডিবি কার্যালয়। এখন অনেকেই ফোন দেন তদবিরের জন্য। কিন্তু যারাই এসব করার জন্য ফোন দেন তাদেরকে থেকে যুবদলের নেতাকর্মীদের সতর্ক হতে বলবো।

যুবদলের কর্মী সভায় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের আর বাংলাদেশে স্থান দেওয়া হবে না। যারা বসন্তের কোকিল হয়ে সংস্কারপন্থী হয়ে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে আছে যুবদলের সকল নেতাকর্মীরা। সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X