কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৬:১৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারত-বাংলাদেশের সম্পর্ক সোনালি অধ্যায় পার করছে’

আওয়ামী লীগের প্রতিনিধিদলের ভারত সফর সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক ও অন্যরা। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের প্রতিনিধিদলের ভারত সফর সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক ও অন্যরা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এ মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপক্ষীয় সফরের কারণে এ সম্পর্কে আরও মজবুত হয়েছে। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠক কালে দেশটির প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্যে বলছেন, দুই দেশের সম্পর্ক সোনালি অধ্যায় পার হচ্ছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ভারত একটি ভালো নির্বাচন চায়। ভারত মনে করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন হবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় আছে। জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসসহ নানা বিষয়ে বাংলাদেশ ও আওয়ামী লীগের সাথে কাজ করতে আগ্রহী বিজেপি।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, এই অঞ্চলের সাম্প্রদায়িক অপশক্তি দমনে বাংলাদেশ সরকারের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, দলীয় সংসদ সদস্য আরমা দত্ত প্রমুখ ।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আরমা দত্ত এমপি ও অধ্যাপক মেরিনা জাহান ভারত যান। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে প্রতিনিধি দলটি নয়াদিল্লি সফর করে। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ফিরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১০

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১১

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১২

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৩

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৪

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৬

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৭

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৮

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

২০
X