কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৭:০৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ভারত সফর

‘আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী বিজেপি’

আওয়ামী লীগের প্রতিনিধিদলের ভারত সফর সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের প্রতিনিধিদলের ভারত সফর সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

ভারত সফরের পর সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসহ নানা বিষয়ে বাংলাদেশ ও আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভারত সফর শেষে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় বিজেপি। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদী তারা। তারা আন্তর্জাতিক পর্যায়ে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সম্পর্কে আরো দৃঢ় হচ্ছে। এই সম্পর্ক স্বর্ণালি সময় পার করছে। এ অঞ্চলের মধ্যে ভারত এবং বাংলাদেশের পারস্পারিক সম্পর্ক সবচেয়ে ভালো।’

আব্দুর রাজ্জাক বলেন, সফরে রাজনৈতিক স্থিতিশীলতা, জঙ্গি দমন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায় বিজেপি। আওয়ামী লীগকে তারা গুরুত্ব দেয়। দুই রাজনৈতিক দল এক সঙ্গে কাজ করলে ভবিষ্যতে দুই দেশের আরো ভালো হবে। বাংলাদেশে কী হচ্ছে ভারত তা জানে উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচনে ভারতের কিছু করার নেই তবে তারা মনে করে, সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এসময় প্রতিনিধি দলের সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত রাখতে একযোগে কাজ করবে ভারত ও বাংলাদেশ। এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের ভূমিকায় সন্তুষ্ট তারা।

গত ৬ আগস্ট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আরমা দত্ত এমপি ও অধ্যাপক মেরিনা জাহান ভারত যান। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে প্রতিনিধি দলটি নয়াদিল্লি সফর করে। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ফিরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X