কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে নিউ এজ সম্পাদকের হয়রানির ঘটনায় জামায়াতের উদ্বেগ

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মুজিবুল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ করে লিখেছেন যে, তিনি গত ১৮ নভেম্বর একটি মিডিয়া কনফারেন্সে যোগ দিতে বিদেশ যাচ্ছিলেন। এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করেছেন। তাকে প্রায় একঘণ্টা বসিয়ে রাখা হয়। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া তিনি বলেন, নূরুল কবির দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক। তার মতো একজন সিনিয়র নাগরিককে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ হয়রানি করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

পাশাপাশি তিনি বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আর যেন কাউকে বিমানবন্দরে হয়রানির শিকার না হতে হয় সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X