কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র মানা হবে না : শিবির সেক্রেটারি

রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, সেই চেয়ার শহীদদের পবিত্র রক্তে রঞ্জিত। সেই চেয়ারে বসে যদি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার কোনো ষড়যন্ত্র বা পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে এই ছাত্রজনতা তা কোনোভাবেই মেনে নেবে না। শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হলে এই ছাত্রসমাজ উপযুক্ত এবং কঠোর জবাব দিতে কখনোই পিছপা হবে না।

বুধবার বিকেলে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ উপলক্ষ্যে জুলাই গণহত্যাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছাত্রশিবির।

ঢাকা মহানগরীর উদ্যোগে ছাত্র শিবিরের একটি মিছিল মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ছাড়াও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তৌহিদুল হক মিজবাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু সাদিক কায়েম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান, ঢাকা মহানগর পূর্ব মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেনসহ ঢাকা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে গণহত্যার দ্রুত বিচার চান।

শিবির সেক্রেটারি অভিযোগ করেন, গণহত্যার বিচার ধীরগতিতে চলছে এবং অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে অনেক গণহত্যাকারীকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা সুস্পষ্টভাবে শহীদদের রক্তের সাথে বেঈমানি। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যে ক্ষমতার আসনে বসেছেন, সেই শহীদদের রক্তের সাথে বেঈমানি করলে আমরা আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হবো।

তিনি বলেন, পতিত স্বৈরাচাররের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করে অকার্যকর করার পায়তারা করছে, তারই অংশ হিসেবে গতকাল আদালত প্রাঙ্গণে ইসকনের সন্ত্রাসীরা শহীদ আলিফকে হত্যা করেছে। আমরা এ হত্যার দ্রুত বিচার দেখতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X