কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার দাবি ড. ফরহাদের 

বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই কর্মসূচি হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। এখানে আমরা দীর্ঘকাল ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। আমাদের এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনাসহ তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা চক্রান্ত-ষড়যন্ত্র চালাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। এ জন্য জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এনপিপির এই চেয়ারম্যান বলেন, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করতে চায়। তাই সরকারকে কঠোর হস্তে ষড়যন্ত্রকারীদের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দমন করতে হবে। জাতীয়তাবাদী সমমনা জোট এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে।

ফরিদুজ্জামান ফরহাদ দেশের বিদ্যমান সংকট উত্তোরণে এই সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, প্রচার সম্পাদক মোজাফফর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা দীপা রহমান, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাদিব প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১০

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১১

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১২

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৩

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৪

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৫

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৬

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৭

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৮

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৯

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

২০
X