কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০১:১৭ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে : হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ভারতের উত্তর প্রদেশের সামভালে সম্প্রতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানালে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে তিন মুসল্লি নিহত হওয়ায় কড়া প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ভারতের উত্তর প্রদেশের সামভালে কয়েক শতাব্দীর পুরনো একটি ঐতিহাসিক জামে মসজিদের জমি দখলের নয়া চক্রান্ত শুরু হয়েছে। এতে স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে মুসলিমবিদ্বেষী ফ্যাসিস্ট যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী। এতে তিন মুসলিম শহীদ হন। এমন নৃশংস হত্যাকাণ্ডের আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি।

নেতারা আরও বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতের শাসকগোষ্ঠীকে এমন ইসরায়েলি আচরণ অবশ্যই পরিহার করতে হবে। নিজ দেশের নাগরিকের রক্ত যাদের হাতে লেগে আছে, তাদের আমরা প্রতিবেশী হিসেবে ভাবতে লজ্জা পাই। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতকে অবশ্যই তার দেশের সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-পীড়ন ও খুনযজ্ঞ বন্ধ করতে হবে।

তারা বলেন, ভারতের শাসকগোষ্ঠী প্রতিবেশী দেশ থেকে পালিয়ে আসা গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধু হিসেবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আবারও শত্রুতার পরিচয় দিয়েছে। ভারতকে তার সামগ্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি বদলাতে হবে।

তারা আরও বলেন, ভারতে হরহামেশা মুসলমানদের মসজিদ ও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলি কায়দায় মুসলমানদের জমি দখল করা হচ্ছে। এসব বন্ধে ভারতের শাসকগোষ্ঠীকে উদ্যোগ নিতে হবে। ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে। তা না হলে দক্ষিণ এশিয়ার কোনো প্রতিবেশী রাষ্ট্রই ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

অবসর ভেঙে খেলায় ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১০

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১১

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১২

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৩

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৪

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৫

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৭

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৮

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৯

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

২০
X