কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমাদের দেশে ইসলামের শিকড় অনেক গভীরে’

ড. মুহাম্মদ রেজউল করিম। ছবি : কালবেলা
ড. মুহাম্মদ রেজউল করিম। ছবি : কালবেলা

জামায়াত দেশকে ইসলামি আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করে অপশাসন-দুঃশাসন এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দীর্ঘ সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজউল করিম।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী-বাকশালীরা বিগত প্রায় ১৬ বছর দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা পরিকল্পিতভাবে দেশের যুবসমাজের মূল্যবোধ ও চরিত্র ধ্বংস করে দিয়েছে। দেশের আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের জঙ্গি তকমা দিয়ে তাদের ওপর নির্মম জুলুম-নির্যাতন চালিয়েছে। ফ্যাসিবাদীরা মহাগ্রন্থ আল কোরআনকে জঙ্গিবাদী গ্রন্থ এবং কোরআনপ্রেমিকদের জঙ্গি আখ্যা দিয়ে অপমান-অপদস্থ করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী যারাই ইসলাম ও আল কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে- প্রকারান্তরে তারাই ফেরাউন, নুমরুদ, কারুন, হামান ও সাদ্দাদের মতো অপদস্থ ও অপমানিত হয়েছে। পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ তার জ্বলন্ত প্রমাণ। তিনি দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের দেশে ইসলামের শিকড় অনেক গভীরে। তাই ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র কখনোই সফল হয়নি, আগামী দিনেও হবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যে একটি ফ্যাসিশক্তি তা তারা বারবার প্রমাণ করেছে। তারা দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০০৬ সালে রাজপথে লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে প্রকাশ্যে রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করে দানবিক পৈশাচিকতায় মেতে উঠেছিল। তারা অন্য দেশের ইন্ধনে ৫৭ জন দেশপ্রেমী, মেধাবী ও চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত করে ফেলেছে। আওয়ামী শাসনামলেই ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারি এবং দেশ থেকে বিদেশে অর্থপাচার করে জাতীয় অর্থনীতিতে ধ্বংস করা হয়েছে। তাই জালেমদের আল্লাহর ফয়সালা অনুযায়ী পতন হয়েছে। তিনি পতিত ফ্যাসিবাদীদের অপতৎপরতা সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। অন্যথায় অর্জিত বিজয় হুমকির মুখোমুখি হবে।

ইউনিট সভাপতি সাইয়েদুল বাশার মোতালেব ও অফিস সম্পাদক সেলিম সরদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মোহাম্মদপুর মধ্য থানার আমীর মশিউর রহমান, সেক্রেটারি ইমরান আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X