কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
২১ আগস্ট গ্রেনেড হামলা

সব আসামি খালাস, রিজভীর প্রতিক্রিয়া

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে, ন্যায়বিচায় করেছেন আদালত- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (০১ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ন্যায়বিচারের জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। সেই আন্দোলনের প্রতিফলন হয়েছে আজ।

তিনি অভিযোগ করে বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিচারকাজ অন্যায়ভাবে পরিচালিত হতো।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার তাদের একজন দলীয় নেতা আবদুল কাহার আকন্দকে দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানসহ দলের নেতাদের নামে মিথ্যা চার্জশিট দিয়ে বিচার করে। কিন্তু বর্তমান স্বাধীন বিচার বিভাগ যথার্থ রায় দিয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রশক্তি ব্যবহার করে তারেক রহমান ও বিএনপির অন্য নেতাদের জোরপূর্বক সাজা দেওয়ার মানসিকতা ছিলো আওয়ামী লীগের।

এসময় বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহ ও সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার দেওয়া তথ্য ভুল বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে অষ্টম সিস্টার্স বানাতে চায় ভারত।

প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ মামলার ডেথ রেফারেন্স খারিজ এবং আসামিদের করা আপিল ও জেল আপিল মঞ্জুর করে হাইকোর্ট এ রায় দিয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

১০

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১১

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

১২

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৩

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৪

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

১৫

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

১৬

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১৭

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

১৮

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১৯

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

২০
X