কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

৭০ সংখ্যালঘু আইনজীবীকে জড়িয়ে মামলায় ঐক্য পরিষদের উদ্বেগ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামে ৭০ সংখ্যালঘু আইনজীবী ও দুজন সাংবাদিককে জড়িয়ে স্থানীয় কোতোয়ালি থানায় দায়ের মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে এ ঘটনায় গভীর ক্ষোভ, বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

রোববার (০১ ডিসেম্বর) রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহ মামলার পরিচালনা এবং এতদ্সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশ থেকে জোরপূর্বক বিরত রাখার অসৎ উদ্দেশ্যে মহল বিশেষের ইন্ধনে এ মামলা করা হয়েছে। যা নিঃসন্দেহে মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থি।

ঐক্য পরিষদ অনতিবিলম্বে এ ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে আইনজীবী ও সাংবাদিকদের অব্যাহতি দানের আশু পদক্ষেপ গ্রহণে সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X