কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি : বাবুল

জাতীয় প্রেস ক্লাবে বিপিপির আলোচনা সভায় উপস্থিত বক্তারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বিপিপির আলোচনা সভায় উপস্থিত বক্তারা। ছবি : কালবেলা

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। দুর্নীতি-বেকারত্বের হার বেড়ে গেছে। এমতাবস্থায় নির্বাচন সঠিক সময়ে হওয়া দরকার। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। আমরা সবাই দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও মানুষের প্রয়োজনে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন।

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের বলেন, গণঅভ্যুত্থানের পর অনেক নেতা তৈরি হয়েছে, বহু দল তৈরি হয়েছে, তারা গরম গরম কথা বলছে। সিনিয়র নেতাদের গালমন্দ করছে। এভাবে নেতা হওয়া যায় না। রাজনীতিতে সৌজন্য-শিষ্টাচার বজায় রাখতে হবে।

তিনি বলেন, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করে জনগণের কাছে ভোট চাচ্ছে। এগুলো কীসের আলামত? আরেকটি দল নেতাদের আসনে সরকারি বরাদ্দ যাচ্ছে। এতে করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে জনগণ সেই নির্বাচন প্রতিহত করবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণফোরামের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য করিম শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের ভাসানী, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন, নাজমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, কামাল আহমেদ, ভাইস চেয়ারম্যান শিল্পী আক্তার, শাহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

কক্সবাজারে মাটি চাপায় দুই শ্রমিক নিহত

উন্নয়ন বরাদ্দের তালিকায় অস্তিত্বহীন মসজিদ, বিএনপি নেতাকে শোকজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে : স্টেফান লিলার

ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসি প্রত্যাহার, মামলার প্রস্তুতি

এনসিপির এক কমিটির কার্যক্রম স্থগিত

নির্বাচনের আগেই তারা আমাকে হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল

১০

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

১১

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

১২

একাকী অনুশীলন করছেন মেসি

১৩

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

১৪

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

১৫

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৬

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

১৭

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

১৮

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

২০
X