কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র অধিকার পরিষদের ১১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

ছাত্র অধিকার পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
ছাত্র অধিকার পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে ২৪ জনকে সহসভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগ ভিত্তিক) ৩২ জনকে সম্পাদকীয় পদে, ১৭ জনকে সহসম্পাদকীয় পদে ও ৮ জনকে সদস্য করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।

এর গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়ে। সেখানে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয় বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরবর্তীতে নামটা সংক্ষিপ্ত করে রাখা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল ভিপি নির্বাচিত হয় নুরুল হক নুর। বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সোচ্চার ছিল সংগঠনটি। একইসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছাত্র সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X