মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:০২ এএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি 

সাদমান আব্দুল্লাহ ও মোহাম্মদ মাহতাপ ইসলাম। ছবি : সংগৃহীত
সাদমান আব্দুল্লাহ ও মোহাম্মদ মাহতাপ ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহতাপ ইসলাম।

রোববার (১৯ অক্টোবর) রাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করারও নির্দেশ দেওয়া হয়।

সাদমান আব্দুল্লাহ সলিমুল্লাহ মুসলিম হল সংসদের নির্বাচিত জিএস। তিনি এর আগে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন সাধারণ সম্পাদক মাহতাপ ইসলাম যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন গাজী। কমিটিতে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক’ ও ‘রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক’ নামে দুইটি পদ সৃষ্টি করেছে সংগঠনটি। এই দুই পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মোফাচ্ছেল হক ও ওমর ফারুক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাশেদ খান আদিব; সহ-সভাপতি সুমাইয়া মোস্তারী রিস্তী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সাদমান; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন; সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ সামিয়া; দপ্তর সম্পাদক রাকিবুল আলম রুদ্র; সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ নোমান; অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহিন।

এ ছাড়া সমাজসেবা সম্পাদক ইসতিয়াক আহম্মেদ; তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুর রহমান; সাহিত্য সম্পাদক কৌফিক আদির; আইন বিষয়ক সম্পাদক মুনতাসীর রহমান; ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহাত খান টুলকি এবং কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে আছেন মুরাদ হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X