কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

২৪-এর গণঅভ্যুত্থান শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করেছে :  সাইফুল হক

২৪-এর গণঅভ্যুত্থান শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করেছে :  সাইফুল হক
জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত ৫৪ বছরে বীর শহীদদের বন্দনা করা হয়েছে, কিন্তু কেউই শহীদদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি। শহীদরা যে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন তার বিপরীতে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। ২০২৪-এর ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান আরেকবার শহীদদের স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ’৭২ আর ’৯০-এর মতো এবার এ সুযোগ নষ্ট করা যাবে না। ’৭১-এর চেতনায় ২০২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে।

দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইফুল হক বলেন, ’৭১-এর মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীদের রক্তের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু ৫৪ বছরেও শহীদদের সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতা পায়নি। এখনো মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত হয়নি।

তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, গত ৫৪ বছরে এ দেশের সরকার ও শাসকগোষ্ঠী আমাদের বিজয়কে পরাজয়ে পরিণত করেছিল। মানুষের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ দেশে এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাবর চৌধুরী, মোহাম্মদ সুমন, আব্দুল হালিম ভুঈয়া প্রমুখ কেন্দ্রীয় ও মহানগর নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X