কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে বধিরদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি আবদুস সালামের

বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি : কালবেলা

আসন্ন আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হলে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৬২ বিজয়নগরে অবস্থিত জাতীয় বধির সংঘে মহান বিজয় দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ‘জাতীয় বধির সংস্থার’ আজীবন সদস্যদের উদ্যোগে ঢাকা বধির সংঘের আয়োজনে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

আবদুস সালাম বলেন, যারা কথা বলতে পারে না, যারা সবকিছু প্রকাশ করতে পারেনা সরকারের অনেক সুযোগ আছে তাদের জন্য কিছু করার। তাদেরও অনেক প্রয়োজন আছে। তাদের চাকরি দরকার, ভালো পড়াশোনা দরকার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই সুযোগ-সুবিধা বের করা দরকার। কিন্তু সেটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই।

বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে যদি প্রার্থী হই এবং বিজয় লাভ করি তাহলে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক কিছু করার সুযোগ থাকবে, ইনশাআল্লাহ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম, এই এলাকার সন্তান হিসেবে যুদ্ধ করেছিলাম। যুদ্ধের পরে আজকে বাংলাদেশে ৫৩/৫৪ বছর হয়ে গেল অন্যান্য জায়গায় যতটুকু উন্নতি হয়েছে বধিরদের জন্য তার মিনিমাম কোনো উন্নতি হয় নাই। আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ চেষ্টা করব এখানে কিছু করার।

ঢাকা বধির সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মীরু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কমিশনার হাজি হুমায়ুন কবির, ডেফ ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ কামরুল হাসান সোহেল ও দক্ষিণ দোকান মালিক সমিতির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X