কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের শাসনামলেই সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : খন্দকার এনাম

২৯ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভা। ছবি : কালবেলা
২৯ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভা। ছবি : কালবেলা

স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসনামলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বারবার নির্যাতিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর চকবাজারস্থ ইসলামবাগে থানাধীন ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খন্দকার এনাম বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসনামলেই হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে। আওয়ামী লীগের দখলদাররা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর দখল করেছে। আওয়ামী লীগের শাসনামলেই হিন্দু সম্প্রদায়সহ অপরাপর ক্ষুদ্র জাতি গোষ্ঠীর গির্জা ও মন্দিরে হামলা হয়েছে। কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে আওয়ামী লীগের শাসনামলেই হামলা হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিশ্বজিৎকে ছাত্রলীগের গুণ্ডারা দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের এসব দুষ্কর্মের বিপরীতে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিয়েছি, তাদের সম্পত্তি পাহারা দিয়েছি। বিএনপির শাসনামলে হিন্দু ভাইয়েরা বাংলাদেশে শান্তিতে বসবাস করেছে। হাসিনা ক্ষমতা হারিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের কথা বলে কল্পকাহিনি সাজিয়েছিল। সচেতন হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের সব ষড়যন্ত্রের বিষয়ে বুঝতে পেরেছে। তারা তাদের কর্মসূচি বাতিল করেছে।

২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসির উল্লাহ নাসিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. বাবলুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মো. মুকিত হোসাইন, দপ্তর সম্পাদক মো. শাহাজাহান চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১০

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১১

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১২

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৩

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৪

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৫

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৬

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৭

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

২০
X