কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হাজারীবাগ থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাজীবকে অব্যাহতি

ছাত্র অধিকার পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
ছাত্র অধিকার পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

কিছু অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাজীব হোসেনকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসিককে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) রাতে ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক নাফিজ মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাজীব হোসেনের ওপর আনা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজীব হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসিককে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হলো।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মুজাহিদ মিজানকে (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ)। বাকি সদস্যরা হলেন- আখতারুজ্জামান দিপু (সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ) এবং মিরাজ হোসেন রাজ (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ)।

আগামী ৭২ ঘণ্টার ভেতরে তদন্ত কমিটিকে রাজীব হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে রাজীব হোসেনকে তার নির্দোষ হওয়ার পক্ষে দালিলিক প্রমাণ সার্চ কমিটির নিকট ৪৮ ঘণ্টার মধ্যে হস্তান্তর করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X