কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শকুনের দৃষ্টি পড়েছে : প্রিন্স

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শকুনের দৃষ্টি পড়েছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে শকুনকে নামতে দেওয়া হবে না।

রোববার (২২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের প্রস্তুতি উপলক্ষে দিনব্যাপী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মিশন ও গির্জা প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের বড়দিন হবে আনন্দময় এবং নিরাপদ। ভয়, ভীতি, শঙ্কার কিছু নেই। একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি, শৃঙ্খলা বিনষ্টের জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হালুয়াঘাটে হিন্দুদের কীর্তন উপলক্ষে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে ।

বড়দিনে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে সর্বাত্মক সহযোগিতা ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

এ সময় ফাদার কল্যাণ রেংচেং, সুব্রত রেমা, জেমস জর্নেস চিরান, সুপারসং ঘাগড়া, ভদ্র ম্রং, রানু স্নাল পোস্টার পূর্ণ রাংসা, প্রশান্ত নাসাক, ফ্রান্সিস পাথাং, লিও চিরান, দুলেদ্র সাংমা, এজেন্দ্র সাংমা, জগদীস সাংমা, সুব্রত রেমা আশীষ আজিম এবং বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, চেয়ারম্যান শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১০

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১১

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১২

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৩

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৪

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৫

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৬

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৭

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৮

‘যারা এখন গণভোটকে সংবিধানবিরোধী বলেন তারাও হ্যাঁ ভোট দিয়েছিলেন’

১৯

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

২০
X