কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ, দাবি ছাত্রদল সম্পাদকের

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কাউন্সিল পাতানো এবং নাটকপূর্ণ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বুধবার (০১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দিন নাছির বলেন, শিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তারা গোপনে রাজনীতি করে থাকেন। গতকাল তাদের যে কাউন্সিল হয়েছে সেটি পাতানো ও নাটকপূর্ণ কাউন্সিল। কারা নেতৃত্বে যাবে তারা পূর্বনির্ধারিত।

তিনি বলেন, গত ১৫ বছর তো ফ্যাসিবাদ ছিল। এখন তো সেটি নেই। তারপরও তারা গোপন রাজনীতি করছে। সংগঠনটি (শিবির) জনগণকে ধোঁকা দিয়ে, সাধারণ শিক্ষার্থীদের ধোঁকা দিয়ে একটি নাটকপূর্ণ কাউন্সিল করেছে। শিবিরের কাউন্সিল ছিল পাতানো।

উল্লেখ্য, প্রায় ১৪ বছর পর গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। জাহিদুল ইসলাম বিগত কমিটির সেক্রেটারি জেনারেল ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১০

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১১

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১২

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৩

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৫

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৬

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৭

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৮

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৯

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

২০
X