কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া : বিমানবন্দরে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার প্রাক্কালে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর ত্যাগ করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, যাওয়ার সময় বেগম জিয়া গণমাধ্যমের মাধ্যমে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়া তিনিও (খালেদা জিয়া) এই দোয়া করেছেন, আল্লাহতায়ালা যেন এই দেশ এবং দেশবাসীকে ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। বিএনপি চেয়ারপারসন আমাদের এ-ও বলেছেন, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ধারণ করি।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনে, মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে ছয় বছর আটক করে রাখা হয়েছিল। এই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আমরা বারবার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে অনুরোধ করেছিলাম, উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথায় কর্ণপাত করেননি।

তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বেগম জিয়া মিথ্যা মামলা থেকে মুক্ত হয়েছেন। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একইসঙ্গে আমরা আশা করছি, সুচিকিৎসা করে খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।

মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X