কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ পরিবার দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ ধ্বংস করেছে : লায়ন ফারুক 

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

শেখ পরিবার দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের রাজনৈতিক ও প্রশাসনিক দোসরদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ১২ দলীয় জোট এই কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার।

লায়ন মো. ফারুক বলেন, শেখ পরিবারের বিচার করলে শেখ হাসিনার নেতৃত্বে ‘আওয়ামী ফ্যাসিবাদ’ ফিরে আসতো না। আজও শেখ পরিবার বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। এই পরিবার দেশের আশা-আকাঙ্ক্ষা, গণতন্ত্র ও ভবিষ্যৎ সবকিছু ধ্বংস করেছে। এই পরিবারকে কিছুতেই ক্ষমা করা যায় না। শেখ পরিবার বাংলাদেশের জন্য কলংক। বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শেখ হাসিনা ষড়যন্ত্রের জননী।

তিনি বলেন, ভারত আমাদের বাংলাদেশের জন্য বিষফোঁড়া। ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে। সরকারকে বলব- সব ষড়যন্ত্র মোকাবিলায় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। না হলে দেশের চলমান সংকট সমাধান সম্ভব হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতনের জন্য দেশের ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল। এখন জনআকাঙ্ক্ষা পূরণে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দেওয়া অত্যন্ত জরুরি। না হলে আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেবে। গরিব মানুষ কিন্তু সংস্কার বুঝে না। তারা চায়, দু’বেলা দু’মুঠো খেয়ে নিরাপদে বাঁচতে। অতএব জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করতে হবে।

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১০

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১২

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৫

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৬

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৭

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৮

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X