কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকীকে শুভেচ্ছা, ব্যাখ্যা দিলেন শিবির সেক্রেটারি

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত

দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়ে বিতর্কের মুখে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেছেন, তার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

তিনি বলেন, আমার একটি ভিডিও ক্লিপ কালের কণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি মূলত জুলাই আন্দোলন চলাকালীন তাদের অনলাইন প্ল্যাটফর্মের কাভারেজের প্রতি ইনডিকেট করেছি। এই পত্রিকার প্রিন্ট কপি সাধারণত আমার পড়া হয় না। তারা আমাদের অফিসে এসে আমাকে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে জুলাই আন্দোলন চলাকালীন, আন্দোলন পূর্ববর্তী ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচির কাভারেজ ও জুলাই পরবর্তী নিউজের প্রচার সম্পর্কে অবহিত করে শুভেচ্ছা বক্তব্য প্রদানে অনুরোধ জানালে, তাৎক্ষণিক আমি শুভেচ্ছা বক্তব্যটি প্রদান করি।

তবে ক্যাপসনের লেখাতে আমার বক্তব্য কিছুটা বিকৃত করা হয়েছে। আমি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তাদের ভূমিকা রাখার প্রতিই মূলত গুরুত্ব প্রদান করি।

যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ পত্রিকার প্রিন্ট কপিতে ফ্যাসিবাদের পক্ষে জোরালো অবস্থান দেখে আমি বিস্মিত হয়েছি। এ ব্যাপারে তাদের জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। এ জাতীয় ক্ষেত্রে বক্তব্য প্রদানে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ‘কালের কণ্ঠ’ পত্রিকার ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X