কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-ইসলামী আন্দোলনের ‘ঐক্য’ নিয়ে নজরুল বললেন, ‘আলহামদুলিল্লাহ’

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়তে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়তে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশাও করেন তারা।

আজ বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়তে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত-ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য ঐক্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ভালো।

এই দুই দলের ঐক্যে বিএনপি কনসার্ন কিনা জানতে চাইলে নজরুল বলেন, এখানে কনসার্নের কিছু নাই। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন, তারাই রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে, তারা একসঙ্গে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন- এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই।

নজরুল ইসলাম খান বলেন, এক সময়ে একদল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আবার আন্দোলনের একপর্যায়ে তারা একমত হয়েছে- এটাতে অস্বাভাবিক হওয়ার কী আছে? আজকে যারা একমত কালকে আবার তারা একমত নাও থাকতে পারে, এটাও ঘটেছে বাংলাদেশে বহু, তাতেই বা অবাক হওয়ার কী থাকতে পারে? কাজেই আমার মনে হয়, এ বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা মন্তব্য করার কিছু আছে বলে আমি মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই তা করবেন।

তিনি বলেন, আমরা তো ঐক্যবদ্ধ আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছেন যে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আছি, আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদের দেয়, তাহলে যারাই আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এ দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। কাজেই এক ধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা সবাই আমাদের আন্দোলনের আমাদের সাথী ছিলেন, আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন।

প্রতিনিধি দলে ছিলেন- দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং আবদুল জলিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১০

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১১

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১২

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৩

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৪

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৫

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৬

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৭

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৮

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৯

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

২০
X