বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা পতনের দাবিতে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিল : মির্জা আব্বাস

রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা
রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে দেশে-বিদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছেন। অনেকেই জেল খেটেছেন। আমি নিজে পরিবারসহ সকলে জেল খেটেছি। সাজা দেওয়া হয়েছিল। আমেরিকাসহ বিভিন্ন দেশে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিলো। আমেরিকার সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরিকা থেকে বিএনপির যেসব নেতাকর্মী দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরেছেন তাদের নিয়ে এই মতবিনিময় এবং নৈশভোজের আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসে থেকেও আপনারা দেশ ও জাতির জন্য যা করেছেন তা আমরা ঢাকায় যারা কাজ করেছি তার চেয়েও কম না। অন্যান্য প্রবাসীদের মতো আমেরিকা বিএনপির নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা রেখেছেন। তাদের ধন্যবাদ। আমেরিকা ইউরোপ ও লন্ডনেও তীব্র আন্দোলন হয়েছে। একপর্যায়ে প্রবাসীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে শেখ হাসিনা সরকার রেমিট্যান্স পাঠাতে বলেছিলো।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘১৬ বছর বিএনপি কী করেছে‘ এ কথা যারা বলে তার ১৬ বছরের অন্ধ ছিল। আমরা কতবার জেলে গিয়েছি? কতজন শহীদ হয়েছেন? এসব কি দেখেছেন? সুতরাং আমরা বলবো- বিএনপির বিরুদ্ধে অকপটে মিথ্যাচার করা হচ্ছে। বিদেশে আমাদের যারা কাজ করেছেন তাদের বলবো সমালোচক ও বিরোধিতাকারীদের সমুচিত জবাব দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মোক্তাদির, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক বেবী নাজনীন, স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, জিল্লুর রহমান জিল্লু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মিসেস শামীমা লাকী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিকসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X