কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতকে সতর্ক করল ছাত্রশিবির

চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের গণমিছিল অনুষ্ঠানে নেতারা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের গণমিছিল অনুষ্ঠানে নেতারা। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী ও বিএনপিকে কড়া হুঁশিয়ারি করে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের নেতারা বলেছেন, ‌‘ইসলামী ছাত্রশিবির আগেও ভয় পায়নি, এখনো ভয় পায় না। একই সঙ্গে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে সতর্ক করছি, আপনারা কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হলে যে সুপারিশ করেন, এটা বন্ধ করেন। আপনাদের পক্ষ থেকে কোনো সন্ত্রাসীর পক্ষে সুপারিশ করা আমরা আশা করি না।’

শুক্রবার (৩১ জানুয়ারি) ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিবিরের নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, ‘আমরা কোনো দলের এ রকম নমনীয়তা প্রত্যাশা করি না। আপনাদের নমনীয়তার কারণে, আপনাদের সুশীলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে, কিন্তু বিপ্লবী সরকার হচ্ছে না। আমরা আপনাদের বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই।

এ সময় মহানগর ছাত্রশিবিরের নেতারা আগামী দিনের ছাত্রশিবিরের ঘোষিত সব কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও বিএনপির অংশগ্রহণ প্রত্যাশা করেন বলেও জানান।

এদিন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের পূর্ব গেট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরু হয়। মসজিদের সামনে থেকে লালদিঘী, কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১০

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১১

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১২

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৪

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৫

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৬

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৭

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৮

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৯

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

২০
X