কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ জেলায় যুবদলের নতুন কমিটি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পাঁচ সাংগঠনিক জেলায় জাতীয়তাবাদী যুবদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বগুড়া জেলায় ১০১ সদস্যবিশিষ্ট ও বগুড়া শহর শাখায় ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ঢাকা মহানগর উত্তরে ৩৬ সদস্যবিশিষ্ট ও মহানগর দক্ষিণে ২৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ফেনী জেলায় নাসির উদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্লাহ চৌধুরী বরাতকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট, দিনাজপুরে মাসুদুল ইসলাম মাসুদকে আহ্বায়ক ও রেজাউর রহমান রেজাকে সদস্য সচিব করে ৮ সদস্যবিশিষ্ট, খুলনা জেলায় ইবাদুল হক রুবায়েদকে আহ্বায়ক ও নাদিমুজ্জামান জনিকে সদস্য সচিব করে ২ সদস্যবিশিষ্ট, খুলনা মহানগরে আব্দুল আজিজ সুমনকে আহ্বায়ক ও রবিউল ইসলাম রুবেলকে সদস্য সচিব করে ২ সদস্যবিশিষ্ট এবং যশোর জেলায় এম. তমাল আহমেদকে আহ্বায়ক ও আনসারুল হক রানাকে সদস্য সচিব করে যুবদলের ৯ সদস্যবিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন দিয়েছেন। একইসঙ্গে সাংগঠনিক জেলার আংশিক আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে যুবদলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সৌদিতে পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ায় জেলা শাখার যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নোহেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার রাতে যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X