কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার উদ্দেশে নুরের বার্তা

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

সরকার গঠনের পরও ‌‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদে সভাপতি নুরুল হক নুর।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে নুরুল হক বলেন, ‘সরকার গঠনের পরও ‌‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে। দেশে কর্মরত কূটনৈতিক ও আর্ন্তজাতিক অঙ্গনে নেগেটিভ বার্তা যাবে, যা আমাদের কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বির্নিমাণে ইতিবাচক মানসিকতায় আমাদের দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, দেশে নতুন কোনো সংকট তৈরি হলে অভ্যুত্থানের শক্তিসমূহই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

এর আগে বুধবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। মূলত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত হয়ে এ ভাঙচুর চালায় ছাত্র-জনতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X