কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে বুদ্ধি দিয়ে কাজ করার পরামর্শ ফয়জুল করীমের

ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের নগর সম্মেলনে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের নগর সম্মেলনে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে, ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর ৫ম নগর সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। কোনো অবস্থাতেই সরকার যদি ভুল কোনো সিদ্ধান্ত নেন, তাহলে ভুলের মধ্যে আমরাও নিমজ্জিত হবো, সরকারও নিমজ্জিত হবে এবং দেশও রসাতলে যাবে। এজন্য আমি মনে করি, সরকারের বুদ্ধি এবং বিবেকের সঙ্গে কাজ করা উচিত। কোনো অবস্থাতেই পেশিশক্তি ব্যবহার করে কাজ করা উচিত হবে না।

তিনি আরও বলেন, শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না। কোনো অবস্থাতেই যদি দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিমজ্জিত হবে। আশা-আকাঙ্ক্ষা সবকিছু ভেসে যাবে। এই দুর্ভাগা জাতি আবারও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে নিয়ন্ত্রণ করুন। প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না।

দলটির এই নেতা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ ও জাতির কল্যাণে যুবশক্তির ইতিবাচক ব্যবহারের পক্ষে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা ও আত্মোন্নয়নের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সবসময় যুব সমাজের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের উন্নয়ন ও নৈতিক শিক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এই আন্দোলনে সকল সচেতন যুবক ও নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ আল-আমিন সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদার, সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকি, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, এমদাদুল ফেরদৌস ও আব্দুল আউয়াল মজুমদারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X