কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যুব আন্দোলন নেতা আমির হামজার ওপর হামলার অভিযোগ 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত

রিকশাচালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় একদল বখাটে রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে। রিকশাচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে মারধর করে। বিষয়টির প্রতিবাদ জানাতে এগিয়ে গেলে মুফতি আমির হামজার ওপরও হামলা চালায় ওই বখাটেরা।

এ তথ্য নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে একদল বখাটে সন্ত্রাসী। চাঁদা না দেওয়ায় তারা রিকশাচালকের ওপর চড়াও হয়।

তিনি বলেন, ঘটনাটির প্রতিবাদ জানালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলা চালায় ওই সন্ত্রাসীরা। এতে মাথা ফেটে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

শফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ফ্যাসিবাদের পতনের পর সারা দেশে নব্য ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা চলছে। এখনই তাদের রুখে দিতে হবে, না হলে তারা দেশকে অস্থিতিশীল করে তুলবে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুরাইনের হামলার ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মঙ্গলবারের ঘটনাকে আমরা সাধারণভাবে দেখছি না; বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটি দেশের একটি বিশেষ রাজনৈতিক দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ। এ দেশের জনগণ আগামী নির্বাচনে তাদের শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে, ইনশাআল্লাহ।

মাওলানা মাদানী আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X