রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের দুর্বলতার কারণে সীমান্তে পুশইন হচ্ছে : ফয়জুল করীম

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকারের দুর্বলতার জন্যই ভারত বাংলাদেশে তাদের বাংলা ভাষাভাষী নাগরিকদের পুশইন করছে। সরকার শক্তিশালী হলে পুশইনের মতো ঘটনাগুলো ঘটত না বা পুশইন করার সাহস পেত না।

শনিবার (১৯ জুলাই) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা শিশু পার্ক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল ৩টায় গণসমাবেশে ফয়জুল করিম বলেন, সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, খুন-ধর্ষণ, রাহাজানি বেড়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলন হয়েছে বৈষম্য দূর করার জন্য কিন্তু বর্তমান চিত্র হচ্ছে ভিন্ন। কারণ যে দাবি আদায়ের লক্ষ্যে এতগুলো মানুষ জীবন দিল সেই বৈষম্যও বেড়েছে।

তিনি দাবি করে আরও বলেন, আমরা চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এতে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। সংসদে আনুপাতিক হারে আসন বণ্টন হবে। তখন মানুষকে যে কোনো দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে হবে না। এ জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া জরুরি। সংসদে কোনো দলের এক আধিপত্য থাকবে না।

প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি কুড়িগ্রামের ৪টি আসনের হাত পাখার প্রার্থীর নাম ঘোষণা করেন। সে সঙ্গে হাত পাখার প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠানোর আহ্বান জানান।

গণসমাবেশে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাও. নুর বখত্ মিয়া, চর রাজিবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ ইমাম হোসাইন, রৌমারী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা আক্তার হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X