কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আপ বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ১৬৩ সদস্যের কমিটি গঠন

নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব। ছবি : কালবেলা
নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করা এবং বিদ্যমান দুর্বৃত্তায়নের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে গঠিত ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ঢাকা মহানগর দক্ষিণে ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

নবগঠিত এই ১৬৩ সদস্যের কমিটিতে মো. জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং কাজী সালমানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশে কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এই কমিটি অনুমোদন করেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিসুর রহমান মেহেদী, মুদাসেসর আলম, আশরাফুন নাহার, মাসউদুল ইসলাম (মাসউদ), আরমান শাহাদাত জনি, শহীদুল ইসলাম মুহিত, খালিদ সাইফুল্লাহ ও মাইদুল ইসলাম।

যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন ফাইজুল্লাহ মাহমুদ, ডা. সাজ্জাদ হোছাইন, মুনিরা রহমান, মুনতাকীম রাজীব, মো. আল আমিন শুভ, গালিব আল মাহদী, তানভির হোসেন সানজি, মাহমুদুল হাসান, শাহাজাদা মোহাম্মদ ইউসুফ ও নাজমুস সাকিব রাশিদ।

এই কমিটি গঠিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে উঠে আসা জুলাই যোদ্ধা, নাগরিক প্রতিনিধি, ছাত্র-যুব কর্মী ও পেশাজীবীদের সমন্বয়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি ঢাকাব্যাপী রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজমুখী, গণমুখী ও মূল্যবোধনির্ভর রাজনীতির ভিত্তি গড়ে তোলার কাজ করবে।

আপ বাংলাদেশের নেতারা বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্মবিদ্বেষ, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগঠনটি ক্রমান্বয়ে একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে আগামী ১ আগস্ট ঢাকার শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X