কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৩:৫৬ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় অতিথিরা। ছবি : কালবেলা
রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপি আন্দোলনের বেলুন ফুলিয়েছিল। সেই বেলুন ফিউজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৯ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ডিএমপির উদ্যোগে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম এ আলোচনার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, অনেক আন্দোলন করার চেষ্টা করা হয়েছে। অনেক আন্দোলন করতে গিয়ে ঢাকায় একটি মহাসমাবেশ করা হয়েছিল। সেই সমাবেশে বেলুন ফুলেছিল। এখন সেই বেলুন ফিউজ হয়ে গেছে। বিদেশিদের কাছে অনেক ধরনা দেওয়া হয়েছিল। বাংলাদেশের ওপর একটি চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল। সেই চাপও এখন ডিফিউজ হয়ে গেছে। পত্রপত্রিকা খুললে অনুধাবন করতে পারবেন। বিদেশি চাপ হ্যাজ বিন ডিফিউজড অ্যান্ড আন্দোলনের বেলুন ফিউজড। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি।

মন্ত্রী বলেন, এই ক্ষেত্রে দেশের জনগণ যেভাবে ভূমিকা রাখছে, পুলিশ বাহিনীও ভূমিকা রাখছে। পুলিশ বাহিনী অবশ্যই আইন অনুযায়ী চলবে, তাদের যে বিধিমালা আছে, সে অনুযায়ী চলবে।

মন্ত্রীর ভাষ্য, বিধিমালা অনুযায়ী চললে, রাজনীতির নামে কেউ মানুষ পুড়াতে পারে না। পৃথিবীর কোথাও গত ২০ বছরে রাজনীতির নামে মানুষ পুড়ানো হয়নি। যেখানে জাতিগত সংঘাত হচ্ছে, সেখানে হয়তো পুড়িয়েছে। রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য জীবন্ত মানুষ পুড়িয়ে ফেলার ঘটনা গত দুই তিন দশকে পৃথিবীর কোথাও হয় নাই। আমাদের দেশে হয়েছে। ইউরোপ আমেরিকার মতো দেশে কোনো রাজনৈতিক দল এটা করলে সেই দল নিষিদ্ধ হতো। তবে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে পরপর পাঁচবার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X