কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার আমলের মতো সিন্ডিকেট এখনো সক্রিয় : জুয়েল

রাজধানীর উত্তরায় যুবদলের কর্মিসভায় বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরায় যুবদলের কর্মিসভায় বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যেভাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা সক্রিয় ছিল, এখনো তারা সক্রিয় আছে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণেই ক্রমাগত দ্রব্যমূল্য বেড়েই চলছে; জনজীবনে নাভিশ্বাস-অস্তিরতা দেখা যাচ্ছে। সরকারকে বলব, অবিলম্বে এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনুন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা-পশ্চিম থানার উত্তরা ফ্রেন্ডস ক্লাবে ১ নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জুয়েল বলেন, ৫ আগস্ট এর পরে মানুষ যে আশায় বুক বেধে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল; অত্যন্ত দুঃখের বিষয়, তাদের সেই প্রত্যাশার জায়গাগুলো ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে।

দেশের জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বিগত সতের বছর যেমন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তেমনি আগামীতে কবে পারবে- সেই ব্যাপারেও কোনো প্রকার নিশ্চয়তা পাচ্ছে না। ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক আক্ষেপের সূরে বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় এই সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপই করছে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আপনাদেরকে এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করছেন না। মানুষকে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিচ্ছেন না। তাই সরকারকে বলব, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

জুয়েল বিগত ছাত্র-জনতার আন্দোলনে উত্তরাবাসীর অগ্রণী ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, আপনারা বুক চিতিয়ে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে হাসিনার খুনি বাহিনীর সঙ্গে লড়ে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছেন। এই বিজয় আমাদের সবার, এই দেশের আপামর মানুষের।

তিনি অভিযোগ করে বলেন, দেশে এবং দেশের বাইরে বসে পরাজিত শক্তি ও তাদের দোসররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শের লালিত কর্মীরা কখনো খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রশ্নে কোনো আপস করে না, করবেও না।

তিনি বলেন, কর্মিসভার মূল উদ্দেশ্য সাংগঠনিক চর্চার মাধ্যমে মহানগরের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সেতুবন্ধন সৃষ্টি করে দক্ষ ও সুশৃঙ্খল কর্মী তৈরি করা। ঢাকা মহানগর উত্তর যুবদলে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই, বিভেদের সুযোগ নেই, গ্রুপিং এর সুযোগ নেই।

তিনি আরও বলেন, যারা আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যারা রাজপথে ছিল, ২৮ অক্টোবর পরবর্তী আন্দোলন এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে, যুবদলের ভবিষ্যৎ নেতৃত্ব তারাই দেবে।

শরীফ উদ্দিন জুয়েল তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সেইসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, যাদের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যত ত্যাগী নেতাই হোক।

১ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাকিল হুসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজীউর রহমান হৃদয়ের সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য রাখেন- মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, জাহিদ হোসেন মোড়ল, ফেরদৌস মজুমদার মাসুম, শামিম আহমেদ ও জুলহাস আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X