কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শবে বরাত উপলক্ষে মির্জা ফখরুলের বাণী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র শাবান মাসের মহিমান্বিত একটি রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে মুসলিম উম্মাহর উদ্দেশে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বাণী দেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া বাণীতে মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও কল্যাণময় রজনী হচ্ছে শবে বরাত। শবে বরাতে মানুষ আল্লাহর কাছে নিজের দোষের জন্য ক্ষমা চায়। এই রাতে আল্লাহ তা’আলার নিকট যারা ক্ষমাপ্রার্থী তাদের পাপ তিনি ক্ষমা করেন, আর যারা অনুগ্রহপ্রার্থী তাদের তিনি অনুগ্রহ করেন। ইসলাম মানুষকে সরল-সোজা ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান প্রদান করে।

নিজেদের সকল অমঙ্গল থেকে রেহাই পেতে নিষ্কলুষ, নিষ্পাপ পথে চলার জন্য মুসলমানরা এই রাতে আল্লাহ’র কাছে সাহায্য চেয়ে মোনাজাত করবেন। এই পবিত্র রাত, ক্ষমার রাত হিসেবে বিবেচিত হয়। এই সৌভাগ্যের রজনী আলোকোজ্জ্বল মহিমাময়। এই রাতে সবার জীবনে নেমে আসুক সুখ, সুন্দর ও কল্যাণের বারিধারা। আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে সেই মোনাজাত করি।

তিনি আরও বলেন, এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা সবাই মানব জাতির কল্যাণে কাজ করে যাব। এজন্য আল্লাহর নিকট ধৈর্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X