কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ এএম
অনলাইন সংস্করণ

ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

পবিত্র শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছে। ছবি : সংগৃহীত
পবিত্র শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছে। ছবি : সংগৃহীত

সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বন্দেগি ও দোয়ার মধ্য দিয়ে এই রাতটি কাটাচ্ছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিরা হাজির হন। অনেকেই সারা রাত ইবাদত বন্দেগিতে কাটাবেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় মসজিদে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে বয়ান দেন। এরপর রাত ৮টায় লাইলাতুল বরাতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে বয়ান করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

জানা গেছে, বায়তুল মোকাররমে রাতব্যাপী বিভিন্ন ওয়াজ মাহফিল, হামদ-নাতসহ ইবাদত বন্দেগি চলবে। ভোর ৫টা ৫০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।

এদিন সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় পোশাকে দেখা গেছে। পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে মাংস, হালুয়া, রুটিসহ নানান উপাদেয় খাবার তৈরির প্রচলন রয়েছে। এসব খাবার আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া মসজিদগুলোর সামনের সড়কসহ আশপাশের এলাকায় আতর, টুপি, মেসওয়াক, তসবিহ, আগরবাতি, মোমবাতি, জায়নামাজ, পাঞ্জাবি, নামাজ শিক্ষা ও দোয়া-দরুদের বই, মুখরোচক নানা খাবার, শরবত, চায়ের স্টলসহ বিভিন্ন পণ্যের পসরা দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

১০

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

১১

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

১২

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

১৩

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

১৪

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৫

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১৭

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১৮

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১৯

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

২০
X