বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

৭ বছর পর বিএনপির বর্ধিত সভা

ছবি : কালবেলা গ্রাফিকস
ছবি : কালবেলা গ্রাফিকস

সাত বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। বহুল প্রতীক্ষিত এই সভা হবে জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে। এই বর্ধিত সভা শুরু হবে সকাল ১০টায়।

সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তব্য দেবেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বর্ধিত সভার প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতিকাজ রাতের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আমাদের বর্ধিত সভার প্রস্তুতি কাজ পুরোদমে চলছে। রাতের মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। আগামীকাল সকাল ১০টায় এই সভায় শুরু হবে। আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। আমন্ত্রিত নেতা যারা আসবেন, তাদের খাওয়া-দাওয়া, ডাইনিং, স্যানিটেশন, চিকিৎসাসেবা প্রভৃতি বিষয়ে আমাদের যারা দায়িত্বে আছেন, তারা তদারকি করছেন।

তিনি আরও বলেন, মেডিকেল থাকবে যেখানে সার্বক্ষণিক তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। একটি ফিল্ড হাসপাতাল থাকবে যেখানে কিছু বেড থাকবে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য।

এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লো মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয় যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চার দিন পর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবরণ করেন তিনি।

জানা গেছে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে তিন হাজারের বেশি নেতারা এই বর্ধিত সভায় অংশ নিচ্ছেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্যরা, সব মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা রয়েছেন।

এর বাইরেও বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X