কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৯:৪৮ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

আজ সারা দেশে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আজ সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (০৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে সব নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মিডিয়া সেলের দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ)। প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ মার্চ। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। বাছাই পর্ব স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/mzogiLsLbuUsCBQV9

দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ ক ‘হিফজুল কোরআন’ এতে সারা দেশের কোরআনের হাফেজরা অংশগ্রহণ করতে পারবেন।

গ্রুপ খ ‘কোরআন তেলাওয়াত’ এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতায় যেসব পুরস্কার থাকবে-

প্রথম পুরস্কার : নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট।

দ্বিতীয় পুরস্কার : নগদ ১৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট।

তৃতীয় পুরস্কার : ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট।

চতুর্থ-১০ স্থান : আকর্ষণীয় গিফটসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X