কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৫:৪৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বনানীতে হামলাকারীরা সবাই আ.লীগের নেতাকর্মী : হিরো আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হামলার ঘটনায় গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন হিরো আলম ওরফে আশরাফুল আলম।

মঙ্গলবার (২২ আগস্ট) ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম বলেন, ‘নির্বাচনের দিন আমার ওপর যে হামলা হয়েছিল, এতে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। যারা হামলা চালিয়েছে সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের সবার জবানবন্দি নেওয়া হয়েছে। এরা গোপালগঞ্জ, বরিশাল ও বনানীর নেতাকর্মী।’ আওয়ামী লীগের নেতাদের ইশারায় হামলা হয়েছে দাবি করে হিরো আলম বলনে, ‘এই সরকারের অধীনে আর জাতীয় নির্বাচন করব না। প্রশ্নই আসে না। নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়োগ করেছে। আজ ডিবি কার্যালয়ে তারই প্রমাণ হয়েছে।’ উপনির্বাচনের দিন হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। গত ১৭ জুলাই নির্বাচনের দিন দুপুর আড়াইটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তার ওপর হামলা চালায় কিছু লোক। মারতে মারতে তাকে বনানী বি-ব্লক এর ২৩ নম্বর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান হিরো আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১০

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৪

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৫

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৮

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

২০
X