কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০১:০৬ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সিপিবি ভবনের সামনে উত্তেজনা বিরাজ করছে 

কমিউনিস্ট পার্টির ভবনের সামনে মানুষের উপস্থিতি। ছবি : সংগৃহীত
কমিউনিস্ট পার্টির ভবনের সামনে মানুষের উপস্থিতি। ছবি : সংগৃহীত

হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের বিচারের দাবিতে কালো পতাকা উত্তোলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিপিবি ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়।

সিপিবির পক্ষ থেকে বিকাল ৪টায় শোক মিছিলের ঘোষণা দেয়। সকাল থেকেই ধর্ষণবিরোধী নানা স্লোগান দিয়ে সংগঠনটির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা যায়।

এদিকে, হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছে বামপন্থি আটটি সংগঠন। এরপরই সোশ্যাল মিডিয়াতে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয়’ বানানোর ঘোষণার কথা শোনা যায়।

এতে সকাল থেকে সংগঠনটির কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকেই ভবনটির দোকানপাট বন্ধ দেখা যায়। ভবনটির সামনে বিপুল মানুষের উপস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিপিবি ভবনের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।

এদিকে বাম সংগঠনগুলোর গণমিছিলটি বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ঘোষিত আট সংগঠনের অনেকেই এই গণমিছিলের সঙ্গে জড়িত নয় বলে বিজ্ঞপ্তিতে জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X