কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ : আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ও সংস্কার ঘিরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চেয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, দেশে কবে নির্বাচন হবে, গণতান্ত্রিক অর্ডার কবে ফিরে আসবে সে বিষয়ে ইইউ’র সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়াও জনগণের সমর্থিত জাতীয় সংসদ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

আমীর খসরু বলেন, সংস্কারের ক্ষেত্রে ইইউ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সংস্কারের জন্য যেসব জায়গায় সহযোগিতা প্রয়োজন তা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন তারা।

তিনি বলেন, নির্বাচন আগে পরের বিষয়টি মুখ্য নয়, ঐক্যমত হলে সমাধান হবে। বাকিটা ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলো সংসদে গিয়ে বাস্তবায়ন করবে। সবার ধারণা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে গণতান্ত্রিক ধারা ঠিকপথে থাকবে।

এর আগে বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলটির ৩ সদস্যদের একটি প্রতিনিধি দল অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সাথে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X