কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণই ঠিক করবে রাষ্ট্র কে পরিচালনা করবে : টুকু

টাঙ্গাইলের পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
টাঙ্গাইলের পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এবং জনগণই ঠিক করবে- এই রাষ্ট্র কে পরিচালনা করবে।

শনিবার (২২ মার্চ) বিকেলে টাঙ্গাইলের পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, এই মুহূর্তে যেভাবে দেশে খুনখারাবি হচ্ছে, শিশুরা ধর্ষিত হচ্ছে, এই পরিস্থিতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। সেখানে কোনো হানাহানি থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।

তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেনি। এমন কোনো অপরাধ নেই যে তারা করেনি। গুম, খুন, হামলা-মামলা, হয়রানি, নির্যাতন, লুটপাট, অর্থ পাচার সবশেষে পালিয়ে গেছে। তারপরও থেমে নেই স্বৈরাচার হাসিনা, ভারতে পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র থেমে নেই।

তিনি আরও বলেন, আমি মনে করি- তাদের (আ.লীগের) নামে যত অপরাধ আছে, তার বিচার দ্রুত করা উচিত। সাড়ে সাত মাসে বিচারকাজ এখনো শুরুই হয়নি। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত এই জাতীয় নির্বাচন দিতে হবে। এরপর সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে।

আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ‘জুলাই-আগস্ট বিপ্লবসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত সকল হত্যা-নির্যাতনের বিচার অবশ্যই করবে বলে জানান বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুর সরকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X