কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় : নীরব

সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত
সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। তাদের ক্ষমতার লোভ হয়ে গেছে। গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য প্রয়োজন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

রোববার (২৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে কোনো আইনের শাসন নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি, খুন, ধর্ষণ হচ্ছে। সেদিকে এই উপদেষ্টারা নজর দিচ্ছে না। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

নীবর বলেন, পরিপূর্ণ সংস্কার ও স্বৈরাচারমুক্ত করতে দেশে একটি নির্বাচিত সরকার দরকার, জনগণের সরকার দরকার। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের সাবধান হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কোনোভাবেই আজকে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার অপচেষ্টা করছেন, তারা দয়া করে সাবধান হয়ে যাবেন। কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার বা সুযোগ নাই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। কোনোভাবেই আওয়ামী স্বৈরাচারের দোসরদেরকে সুযোগ দেওয়া যাবে না। তাদের আইনের হাতে তুলে দিতে হবে।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো পথ যাতে না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজগুলো আমাদের করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি দল, ছাত্র-জনতা, শ্রমিকরা প্রত্যেকে একযোগে কাজ করতে হবে। এ সময় তিনি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দেশে এনে বিচারের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১০

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১১

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১২

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৩

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৪

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৫

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৬

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৭

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৮

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৯

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

২০
X