কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বিএনপির সতর্কবার্তা

বিএনপি লোগো। ছবি: কালবেলা গ্রাফিক্স
বিএনপি লোগো। ছবি: কালবেলা গ্রাফিক্স

দৈনিক কালবেলা পত্রিকায় গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) ‘দুর্ধর্ষ এক প্রতারকের নাম আশরাফুজ্জামান মিনহাজ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দৃষ্টি আকর্ষণ করেছে। সংবাদটিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সখ্যতা রয়েছে এমনটি দাবি করে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন মিনহাজ। তার এ দাবি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয়, প্রকৃতপক্ষে তারেক রহমানের সঙ্গে প্রতারক মিনহাজের কোনো পরিচয়ই নেই। মূলত, আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করে বেড়ানোই তার মূল পেশা। কথিত আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।

এদিকে কালবেলাসহ একাধিক গণমাধ্যমে এই প্রতারকের বিষয়ে সংবাদ প্রকাশের পর তাকে গ্রেপ্তারে করতে মাঠে নেমেছে ঢাকা মহানগর মেট্টোপলিটন পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম কালবেলাকে বলেন, এই প্রতারকের বিষয়ে একাধিক অভিযোগ পেয়েছি। তার অবস্থান শনাক্ত করে তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করব আমরা। মিনহাজ বর্তমানে দেশে আছেন কি না, তাও জানতে চেয়েছেন নজরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X